দেশের বাজারে টানা দুই দফায় সোনার দাম কমলো ৫৪৮২ টাকা
দেশের বাজারে টানা দুই দফায় সোনার গহনার দাম কমানো হয়েছে ৫৪৮২ টাকা। বুধবার (১১ নভেম্বর) সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম কমানো হয়েছে ২ হাজার ৭৪১ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।


