শেয়ার বাজার

বোমা হামলার হুমকি
• ব্র্যাকের শিক্ষার্থীদের তল্লাশি করে প্রবেশ, নিরাপত্তা জোরদার

প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

• ব্র্যাকের শিক্ষার্থীদের তল্লাশি করে প্রবেশ, নিরাপত্তা জোরদার

বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অজ্ঞাতনামা একটি ই-মেইলের মধ্যমে

‘গণবোমা’ হামলার হুমকির ঘটনায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। তল্লাশির মধ্যে দিয়ে নিরাপত্তা নিশ্চিত করে শিক্ষার্থীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল থেকেই বেসরকারি এই বিশ্ববিদ্যালয় ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. নাসিরুল আমিন বলেন, প্রচুর পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির নিরাপত্তা নিশ্চিত করতে যা করণীয় তা করছি। কারও গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হচ্ছে। 

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

এর গত রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ‘টপিকেল চাইনিজ ম্যান’ নামের আইডি থেকে এক ইমেইল বার্তায় এই হুমকি দেওয়া হয়। ই-মেইলে বলা হয়, মঙ্গলবার বেলা ১১টায় একাধিক বোমা হামলা হবে।

ব্র্যাক বিশ্বিদ্যালয়ের সবাইকে উদ্দেশ্য করে ইমেইল বার্তায় বলা হয়, ‘আমি বাংলাদেশের ঢাকা ১২১২, প্রগতি সরণি, খা ২২৪-এ অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একটি গণবোমা হামলা চালাবো। তাই যদি আমার মুখ দেখতে পাও, তবে জেনে রেখ যা ঘটতে চলেছে তা তোমাদের কেউই থামাতে পারবে না। আগামীকাল ৬ অক্টোবর বেলা ১১টার দিকে এই হামলা করা হবে।’

পুলিশ সূত্রে জানা গেছে, ইমেইলে হুমকি পাওয়ার পরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সতর্কতামূলক বার্তা পাঠিয়ে সবার সহযোগিতা কামনা করে মেইলটি ফরোয়ার্ড করেছে ব্র্যাক কর্তৃপক্ষ। 

এ বিষয়ে ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে একটি লিখিত বক্তব্য দেওয়া হয়েছে। তাতে বলা হয়, এই ধরনের একটি অজ্ঞাত ই-মেইল আমরা পেয়েছি। বিষয়টিকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। এরইমধ্যে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে এবং আমরা তাদের কাছ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা পাচ্ছি। এই মুহূর্তে আমরা আমাদের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ ব্র্যাক ইউনিভার্সিটি পরিবারের সব সদস্যের নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছি।

তবে মেইলে হুমকির ঘটনার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবির খান বলেন, এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটা পোটেনশিয়াল কোনো হুমকি না। এ ঘটনায় বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি তদন্ত করছে ডিবির সাইবার টিম।

Dummy Ad 1

জয়পুরহাটে আগুনে দগ্ধ হয়ে শিশুর মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৪

জয়পুরহাটে আগুনে দগ্ধ হয়ে শিশুর মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে আগুনে দগ্ধ হয়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। তার নাম অর্ক। সে জয়পুরহাট সদর উপজেলার পারুলিয়া গ্রামের শয়ন মন্ডলের মেয়ে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি হুমায়ূন কবির জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় অর্ক নিজ বাড়ির বারান্দায় খেলাধুলা করছিল। তখন পূজা দেওয়ার সন্ধ্যাবাতির আগুন লেগে দগ্ধ হয় অর্ক। শিশুটির চিৎকারে স্থানীয়রা তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যায় শিশুটি। তার মরদেহ বাড়িতে পাঠানো হয়েছে। শিশুটির মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে


বন্ধু থেকে হত্যা মামলার আসামি দীপ, নেওয়া হবে আদালতে

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬

বন্ধু থেকে হত্যা মামলার আসামি দীপ, নেওয়া হবে আদালতে

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির লাশ উদ্ধারের ঘটনায় অবশেষে মামলা করেছেন তার বাবা কে এম এনায়েতুল করিম। হত্যা মামলায় তার বন্ধু স্থানীয় ছোট ভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) দীপকে আদালতে পাঠানো হবে বলে জানান নৌ-পুলিশ ঢাকা অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান।

তিনি বলেন, রাতে তাহসিফের বাবা মামলা করেছেন, এরপরেই আমরা দীপকে গ্রেফতার দেখিয়েছি। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, দ্বীপকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে।

ঘটনার পর থেকে মামলা করতে নিজের অনীহার কথা জানালেও তিন দিন পর শুক্রবার রাতে উত্তরখান থানায় ছেলেকে হত্যার অভিযোগ দেন তিনি।

এর পরিপ্রেক্ষিতে মামলা হয়েছে বলে জানান পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিম।

তিনি বলেন, তাহসিফকে হত্যার অভিযোগ এনে তার বাবা একটি মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।

মামলাটি তাহসিফের লাশ উদ্ধারকারী ইউনিট নৌ-পুলিশ তদন্ত করবে বলে জানা গেছে।

এদিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া তাহসিফের বন্ধু স্থানীয় ছোট ভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপকে শুক্রবার (৩০ অক্টোবর) মধ্যরাতে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে কিনা সে সিদ্ধান্ত এখনও হয়নি বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে টঙ্গী নৌপুলিশ ফাঁড়ি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

নৌপুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৪টার দিকে টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা তুরাগ নদের রাজাবাড়ী ঘাটসংলগ্ন এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

নৌপুলিশের একটি অভ্যন্তরীণ প্রতিবেদন সূত্রে জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে তুরাগ নদে একটি মরদেহ ভাসতে থাকার খবর দেওয়া হয়। খবর পেয়ে টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।


প্রধানমন্ত্রীকে একনজর দেখতে সৈয়দপুরের পথে পথে মানুষের ঢল

প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে সৈয়দপুরের পথে পথে মানুষের ঢল

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে কেন্দ্র করে সৈয়দপুরে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর ও সংলগ্ন সড়কগুলোতে প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য সকাল থেকেই ভিড় করছেন হাজার হাজার সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মী।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টার দিকে বিশেষ সামরিক বিমানযোগে তিনি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করবেন। সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর তিনি সড়কপথে রংপুরের ঐতিহাসিক ধর্মসভা ও কালিমন্দির পরিদর্শন করবেন। পরবর্তীতে সেখান থেকে রাজশাহী যাওয়ার কথা রয়েছে তার।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে নিরাপত্তার পাশাপাশি পুরো উত্তরাঞ্চলজুড়ে বইছে আনন্দঘন পরিবেশ। সৈয়দপুর বিমানবন্দর থেকে শুরু করে কামারপুকুর, চিকলী এবং সংলগ্ন ঢাকা-রংপুর মহাসড়কের দু’পাশে দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে থাকা অসংখ্য সাধারণ মানুষ, নারী-শিশু এবং উৎফুল্ল দলীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে সৈয়দপুর ও রংপুরে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।