চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
সারাদেশের ন্যায় কুমিল্লার চৌদ্দগ্রামে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণের আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) (ভারপ্রাপ্ত) এ এস এম নুরুল আখতার নিলয়। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শফিকুর রহমান।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জোবায়ের আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য ও পানিসম্পদ কর্মকর্তা মো. লতিফুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. এমদাদ উল্যাহ, যুব ফাউন্ডেশনের মহিউদ্দিন মজুমদার এবং নবণীতা যুব মহিলা ক্লাবের সাবিনা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, পৌরসভা জামায়াতের নায়েবে আমীর কাজী মো. এয়াছিন, চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ একেএম সামছুদ্দিন, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইসহাক ব্যাপারী, বাতিসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিন, কনকাপৈত ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মীর হোসেনসহ বিভিন্ন পর্যায়ের যুব নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের স্বাবলম্বী করা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে তাঁদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।










