শেয়ার বাজার

গাজীপুরে আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

শিল্প কারখানায় কর্মরতদের বেতন মজুরি ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।

সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়ক অবরোধ করেন কারখানার শ্রমিকরা।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে হাজারো শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থায় নিয়েছেন। এতে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যান চলাচল স্বাভাবিক করতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ শুরু করেছে। 

এর আগে রোববার একই দাবিতে সকাল থেকেই উত্তাল ছিল গাজীপুরের কোনাবাড়ি, শফিপুর, পল্লীবিদ্যুৎসহ আশপাশের এলাকা। বিভিন্ন স্থানে শ্রমিক-পুলিশ দফায় দফায় সংঘর্ষ হয়, রণক্ষেত্র রূপ নেয় এসব এলাকা। উত্তেজিত শ্রমিকরা আগুন দেন পুলিশ বক্সে। ভাঙচুর করা হয় কয়েকটি গাড়িও। ফলে এদিন মহাসড়কে ৬ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

Dummy Ad 1

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় বেঁচে নেই পাইলট

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৫

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় বেঁচে নেই পাইলট

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম বেঁচে নেই।তার মৃত্যুর বিষয়টি যুগান্তরকে একটি সূত্র নিশ্চিত করেছে। 

বিমান বাহিনীর ‘এফ-৭ বিজেআই’ প্রশিক্ষণ বিমানটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।আহত ও দগ্ধ হয়েছে অর্ধশতাধিক শিক্ষার্থী।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বিকাল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থালে সাংবাদিকদের বলেন, তাদের কর্মীরা ধ্বংসস্তূপ থেকে ১৯ জনের লাশ উদ্ধার করেছে। অর্ধশতাধিক আহত ও দগ্ধকে হাসপাতালে পাঠানো হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, এ পর্যন্ত অর্ধশতাধিক এসেছে। সংখ্যা ক্রমে বাড়ছে। তাদের মধ্যে একজন মৃত। দগ্ধদের বেশিরভাগই শিক্ষার্থী। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বৈমানিকের বিষয়েও কোনো তথ্য এখনো দেয়নি আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর। 

আইএসপিআর জানিয়েছে, বিমান বাহিনীর ‘এফ-৭ বিজেআই’ প্রশিক্ষণ বিমানটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়।

স্কুলের একটি অ্যাকাডেমিক ভবনের ওপর বিধ্বস্ত হওয়ার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। অনেক দূর থেকেও সেখানে ধোঁয়া উঠতে দেখা যায়। জ্বলন্ত উড়োজাহাজটির আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।


প্রতারণা মামলায় যুব-মহিলালীগ নেত্রী গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৪

প্রতারণা মামলায় যুব-মহিলালীগ নেত্রী গ্রেপ্তার

বার্তাবেলা ডেস্ক: সাম্প্রতিক সময়ে  যুবলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মনিরুজ্জামান বাবুর করা প্রতারনার মামলায় মিম খাতুন ওরফে আফসানা মিম(২৬)’ ও তার ৪র্থ স্বামী ওবায়দুল্লাহ’কে গ্রেফতার করেছে  গুলশান থানা পুলিশ ।

বুধবার এ ঘটনায় গুলশান থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

অভিযোগের বিষয়ে ভিকটিম মনিরুজ্জামান বাবু বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আমার সাথে পরিচয়। পরিচয়ের কয়েকদিন পর প্রতারক আফসানা মিম তার ৪র্থ স্বামী ওবায়াদু্ল্লাহকে তার দুলাভাই বলে আমার সাথে পরিচয় করিয়ে দেয়। পরভর্তিতে বিভিন্ন তালবাহনা করে আমার কাছ থেকে বিভিন্ন সময়ে ব্যবসায়ের কথা বলে ১৩ লক্ষ টাকা ধার নেয় প্রতারক আফসানা মিম। পাওনা টাকা ফেরত চাইতে গেলে প্রশাসনের উর্ধ্বতর কর্মকর্তাদের কথা বলে আমাকে বিভিন্ন রকমের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। উপায় না পেয়ে এক পর্যায়ে আমি গুলশান থানা পুলিশের সহযোগিতা নিয়ে তার বিরুদ্ধে গুলশান থানায় মামলা দায়ের করি।

এই বিষয়ে যুবমহিলা লীগের সভানেত্রী ডেইজি সারোয়ার সাংবাদিকদের বলেন, আমার কাছে তার বিষয়ে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ আসলে আমি সঙ্গে সঙ্গে পদ থেকে বহিস্কার করবো।

গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বলেন, প্রতারনার মামলায় আমরা তাকে গ্রেফতার করি। তিনি কোন দল করেন সেটা আমাদের দেখার বিষয় নয়। এজাহার ভুক্ত আসামী এটাই আমাদের বড় পরিচয়। আসামীর বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


ফেনী মেডিনোভা হাসপাতালের উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬

ফেনী মেডিনোভা হাসপাতালের উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ফেনী মেডিনোভা হাসপাতালের উদ্যোগে সচেতনতামূলক র‍্যালি ও প্রচারণা কর্মসূচি পালিত হয়েছে।

আজ ১৪ নভেম্বর সকাল ৮টা ৩০ মিনিটে হাসপাতাল প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি শহরের ট্রাংক রোডের দোয়েল চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, রোগ প্রতিরোধ এবং সময়মতো চিকিৎসা গ্রহণের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়।

এ বছরের সচেতনতামূলক কর্মসূচির মূল বার্তা ছিল— “ডায়াবেটিস হলে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই।”

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফেনী মেডিনোভা হাসপাতালের চেয়ারম্যান মাওলানা শহিদুল্লাহ ভূঁইয়া, ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির, মার্কেটিং ডিরেক্টর মিজানুর রহমান রাজু, পরিচালক মাস্টার রফিকুল ইসলামসহ হাসপাতালের অন্যান্য পরিচালক, কর্মকর্তা-কর্মচারী ও নার্সিং স্টাফরা।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা ডায়াবেটিস প্রতিরোধে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম ও সচেতন জীবনযাপনের ওপর গুরুত্বারোপ করেন।

কর্মসূচির মাধ্যমে ডায়াবেটিসকে অবহেলা না করে প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ, চিকিৎসকের পরামর্শ গ্রহণ এবং নিয়মিত চিকিৎসার আওতায় থাকার আহ্বান জানানো হয়।

সচেতনতাই পারে ডায়াবেটিসের ঝুঁকি কমাতে, সুস্থ রাখতে পারে আগামীর জীবন।