শেয়ার বাজার

মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর ২০২৬

মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। এ সময় মিরপুর ১১ নম্বরে পুলিশের একটি গাড়িতে আগুন দেয় পোশাক শ্রমিকরা

এছাড়া সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে চেষ্টা চালালে পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

রোববার (১ নভেম্বর) সকাল থেকে মিরপুরের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভের একপর্যায়ে এই সংঘর্ষ শুরু হয়। এতে পুরো এলাকায় তীব্র উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সকাল ৯টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধের মধ্য দিয়ে শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। পরে মিরপুর-১১, ১২ ও প্রশিকা মোড়সহ আশপাশের বিভিন্ন এলাকার পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নেন।

এ সময় সব ধরনের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালালে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

পরিস্থিতি সম্পর্কে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, সকাল থেকেই মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ করছেন। সার্বিক পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ কাজ করছে।

এদিকে পোশাকশ্রমিকদের বেতন নির্ধারণের জন্য এরই মধ্যে ন্যূনতম মজুরি বোর্ড গঠন করেছে শ্রম মন্ত্রণালয়। তবুও শ্রমিকেরা ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন।


Dummy Ad 1

বিনা খরচে মালয়েশিয়ায় যেতে ৭০ কর্মীর সাক্ষাৎকার রোববার

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬

বিনা খরচে মালয়েশিয়ায় যেতে ৭০ কর্মীর সাক্ষাৎকার রোববার

সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের জন্য আরও ৭০ জনকে মনোনয়ন দিয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লি. (বোয়েসেল)। দেশটির ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে ১৫০ জন কর্মী নিয়োগের অংশ হিসেবে দ্বিতীয় দফায় তাদের মনোনীত করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর প্রবাসীকল্যাণ ভবনে অনলাইন লটারির মাধ্যমে এসব প্রার্থীকে মনোনীত করা হয়। মনোনীত প্রার্থীদের সাক্ষাৎকার আগামীকাল (১৫ নভেম্বর) সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

এর আগে ৪ হাজার ২৯টি আবেদন থেকে অনলাইন লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে নির্বাচন করা হয়েছিল। তবে নির্বাচিত অনেক প্রার্থী সাক্ষাৎকারে উপস্থিত না হওয়ায় শূন্যস্থান পূরণে নতুন করে আরো ৭০ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

সরকারের উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় মোট ১০ হাজার কর্মী পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ডিএইচএল সাপ্লাই চেইনে কর্মী নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে। গত ২ নভেম্বর মালয়েশিয়ার প্রতিষ্ঠানটির কাছ থেকে কর্মী নিয়োগের চাহিদাপত্র (ডিমান্ড লেটার) পাওয়ার পর ৫ নভেম্বর অনলাইনে আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করে বোয়েসেল।

নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সমান সুযোগ নিশ্চিত করতে অনলাইন সফটওয়্যারের মাধ্যমে লটারি করে প্রাথমিক প্রার্থী নির্বাচন করা হচ্ছে। পরবর্তী সময়ে সাক্ষাৎকার, দক্ষতা ও পেশাগত যোগ্যতা যাচাইয়ের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী বাছাই করা হবে।



এইচএসসিতে পাসের হারে শীর্ষে ঢাকা, তলানিতে বরিশাল

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬

এইচএসসিতে পাসের হারে শীর্ষে ঢাকা, তলানিতে বরিশাল

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ৯টি সাধারণ এবং মাদরাসা ও কারিগরি বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

ফল বিশ্লেষণে দেখা যায়, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে ফলাফলে এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে গড় পাসের হার ৬১.৮০ শতাংশ। পাসের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বোর্ড। চট্টগ্রামে গড় পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ।

পাসের হারে তৃতীয় অবস্থানে ময়মনসিংহ। এ বোর্ডে ৫১ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। এছাড়া চতুর্থ অবস্থানে থাকা সিলেটে পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ।

এইচএসসিতে পাসের হারে শীর্ষে ঢাকা, তলানিতে বরিশালফাইল ছবিএইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ৯টি সাধারণ এবং মাদরাসা ও কারিগরি বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।ফল বিশ্লেষণে দেখা যায়, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে ফলাফলে এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে গড় পাসের হার ৬১.৮০ শতাংশ। পাসের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বোর্ড। চট্টগ্রামে গড় পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ।পাসের হারে তৃতীয় অবস্থানে ময়মনসিংহ। এ বোর্ডে ৫১ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। এছাড়া চতুর্থ অবস্থানে থাকা সিলেটে পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ।পঞ্চম অবস্থানে থাকা কুমিল্লায় পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ; ষষ্ঠ দিনাজপুরে ৪৫ দশমিক ৯৮ শতাংশ; সপ্তম রাজশাহী ৪৫ দশমিক ০৬ শতাংশ। অষ্টম অবস্থানে থাকা যশোর বোর্ডে পাস করেছে ৪৪ দশমিক ৯২ শতাংশ।

পাসের হারে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের এবার সবার নিচে বরিশাল বোর্ড। এ বোর্ডে পাস করেছে মাত্র ৪৪ দশমিক ৮৪ শতাংশ শিক্ষার্থী। অর্থাৎ, প্রতি ১০০ জনে প্রায় ৪৫ জন শিক্ষার্থী পাস করেছে এবং ৫৫ জনই ফেল করেছে।

মাদরাসা ও কারিগরি বোর্ডের ফল

এবার মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ। আর কারিগরি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৪৯ দশমিক ৪৩ শতাংশ।