শেয়ার বাজার

যশোর ডাক্তারের প্রেসক্রিপশন যেন দুর্বোধ্য ধাঁধা!

প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

যশোর ডাক্তারের প্রেসক্রিপশন যেন দুর্বোধ্য ধাঁধা!

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:

যশোরের অধিকাংশ ডিজিটাল যুগে চিকিৎসাব্যবস্থার নানা ক্ষেত্রেপ্রযুক্তির ব্যবহার বাড়লেও সরকারি-

বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে এখনো হাতে লেখা হচ্ছে রোগীর প্রেসক্রিপশন। অনেক চিকিৎসকের হাতের লেখা স্পষ্ট না হওয়ায় প্রেসক্রিপশন বুঝতে সমস্যায় পড়ছেন রোগী ও ফার্মেসির ওষুধ বিক্রেতারা। কোনো কোনো ক্ষেত্রে অক্ষর বুঝতে না পেরে রোগীকে ফের চিকিৎসকের কাছে পাঠাতে বাধ্য হচ্ছেন ওষুধ বিক্রেতারা। এতে বাড়ছে রোগীর ভোগান্তি ও হয়রানি।

ভুক্তভোগীদের অভিযোগ, প্রেসক্রিপশনের লেখা অস্পষ্ট হওয়ায় অনেক সময় ওষুধের নাম ও কোম্পানি সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না। বিশেষ করে গ্রামের ফার্মেসিতে প্রেসক্রিপশনের লেখা বুঝতে না পারলে বিক্রয়কর্মীরা নিজেদের মতো করে ওষুধ দেওয়ার সুযোগ পান। এতে ভুল ওষুধ পাওয়ার ঝুঁকিও তৈরি হচ্ছে। এ অবস্থায় চিকিৎসকদের স্পষ্টত অক্ষরে অথবা কম্পিউটারে প্রেসক্রিপশন লেখার দাবি জানিয়েছেন রোগীরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যশোরের সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর মধ্যে হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠানে চিকিৎসকেরা কম্পিউটারে প্রেসক্রিপশন লিখছেন। অধিকাংশ প্রতিষ্ঠানেই এখনো হাতে লেখা ব্যবস্থাপত্র দেওয়া হয়। এসব প্রেসক্রিপশনের কোনোটি সহজেই পড়া গেলেও কিছু চিকিৎসকের লেখা এতটাই অস্পষ্ট যে ওষুধের নাম বা নির্দেশনা বুঝতে সমস্যা হয়।

সূত্র জানায়, হাতে লেখা প্রেসক্রিপশন নিয়ে ফার্মেসিকর্মীদেরও প্রায়ই বিড়ম্বনায় পড়তে হয়। ওষুধের নাম স্পষ্ট না হলে রোগীর কাছে বিষয়টি নিশ্চিত করা সম্ভব হয় না। কোনো কোনো ক্ষেত্রে প্রেসক্রিপশন নিয়ে রোগীকে আবার চিকিৎসকের কাছে গিয়ে লেখা স্পষ্ট করে আনতে বলা হয়। এতে সময় ও অর্থ দুটোই ব্যয় হয় রোগীর।

যশোরের আদ-দীন হাসপাতাল ও ইবনে সিনা হাসপাতালে চিকিৎসকেরা কম্পিউটারে প্রেসক্রিপশন লেখেন বলে জানা গেছে। এছাড়া ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুল সাদিক রাসেল প্রেসক্রিপশনে রোগীদের বোঝার সুবিধার্থে বড় হাতের বর্ণ ব্যবহার করেন।

অন্যদিকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ অধিকাংশ বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে চিকিৎসকেরা হাতে প্রেসক্রিপশন লেখেন। এসব প্রতিষ্ঠানের কয়েকজন চিকিৎসকের প্রেসক্রিপশন স্পষ্টভাবে পড়া কঠিন বলে রোগী ও সংশ্লিষ্টদের অভিযোগ। এর মধ্যে ল্যাব এইড ডায়াগনস্টিকসের ডা. আঞ্জুমান আরা (ইলোরা), কুইন্স হাসপাতালের ডা. আমিনুর রহমান, ডা. আতিক আহমেদ আকন্দ, ডা. শারমিন নাহার (পলি) এবং ল্যাবস্ক্যানের ডা. সিরাজুল ইসলামের প্রেসক্রিপশন নিয়ে রোগীদের মধ্যে অসুবিধার কথা জানা গেছে। এসব চিকিৎসকের কাছে কম্পিউটারে প্রেসক্রিপশন লেখার দাবি জানিয়েছেন রোগীরা।

বেনপোল  থেকে কুইন্স হাসপাতালে চিকিৎসক ডা. আতিক আহমেদ আকন্দকে দেখাতে আসা ইয়ানুর রহমান বলেন, চিকিৎসক হাতে প্রেসক্রিপশন লিখেছেন। তিনি নিজেও সব লেখা বুঝতে পারছেন না। শহরের ফার্মেসিতে ওষুধ কিনতে গেলে বিক্রয়কর্মীরা না বুঝলে চিকিৎসকের কাছে আবার আসার সুযোগ আছে। কিন্তু  নিজেদের এলাকায় ফার্মেসিতে প্রেসক্রিপশন বুঝতে না পারলে অনেক সময় বিক্রয়কর্মীরা নিজেদের মতো করে ওষুধ দিয়ে দেন (ভুলও থাকতে পারে)।

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সাফায়েত হুসাইন বলেন, সদর হাসপাতালে রোগীর চাপ অনেক বেশি। প্রতিদিন একজন চিকিৎসককে একশর বেশি রোগী দেখতে হয়। ৩০ থেকে ৪০ জন রোগী হলে কম্পিউটারে প্রেসক্রিপশন লেখা সুবিধাজনক হলেও সদর হাসপাতালে এত বেশি রোগীর চাপের মধ্যে, কম্পিউটারে প্রেসক্রিপশন লেখা চিকিৎসকদের জন্য বাড়তি চাপ তৈরি করতে পারে। তবে প্রেসক্রিপশন স্পষ্ট ও বড় হাতের বর্ণে লেখার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করবেন তিনি।

যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা বলেন, প্রেসক্রিপশন হাতে লেখার ক্ষেত্রে চিকিৎসকদের কোনো বাধা নেই। তবে লেখা স্পষ্ট না হলে রোগীরা বিপাকে পড়বেন। অধিকাংশ চিকিৎসকের হাতের লেখা বোঝা গেলেও কিছু চিকিৎসকের লেখা বোঝা যায় না। যেসব চিকিৎসকের লেখা স্পষ্ট নয়, তাদের আরও সতর্ক হয়ে প্রেসক্রিপশন লেখার  প্রয়োজন।

Dummy Ad 1

বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৫ অক্টোবর, ২০২৬

বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী

বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠান চলছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আয়োজনে সোমবার সকালে (৫ অক্টোবর) বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠান শুরু হয়।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে একটি ‘স্বর্ণচাঁপা’ গাছের চারা রোপণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন– গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।


হরিপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৪

হরিপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

হরিপুর উপজেলা শহীদ মিনারের  সামনে সকাল ৫.০৪ মি. ৩১ (একত্রিশ) বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা,  বিধি অনুসরণ পূর্বক জাতীয় পতাকা উত্তোলন ও পুস্পস্তবক অর্পণ দোয়া মাহফিল শেষে   স্বাধীনতা র্যালি অনুষ্ঠিত হয়।

২৬ মার্চ মহান স্বাধীনতা  ও জাতীয় দিবস ২০২৪ পতাকা উত্তোলন ডিসপ্লে প্রদর্শন ও কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও  বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর  উপজেলা শাখার সভাপতি  অধ্যক্ষ মো,জিয়াউল হাসান মুকুল।

আরও উপস্থিত ছিলেন হরিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ, কৃষি অফিসার মো,রুবেল হোসেন, ডাঃ মোঃ আসাদুজ্জামান, হরিপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্স হরিপুর ঠাকুরগাঁও ।  উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোতাহারা পারভীন সুমি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আলমগীর।সহ-সভাপতি বাবু নগেন কুমার পাল,মো,আবদুল জলিল ও মো,আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো,মনোয়ারুল ইসলাম রিপনসহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগন, শিক্ষক ও স্থানীয়  বিভিন্ন ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।   

স্কুলের শিক্ষাথীরা কুজকাওয়াজ ও নেচে গেয়ে মহান স্বাধীনতা ও জাতীয়  দিবস -২০২৪ উদযাপন করে । এর আগে শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং বীরমুক্তিযোদ্বা , বাংলাদেশ পুলিশ, আনসার - ভিডিপি ,ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে সমাবেশ,জাতীয় সংগীত পরিবেশন, ক্রীড়া প্রতিযোগিতা, ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফয়েজ মোঃ জামান, সহকারী শিক্ষক হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিপুর- ঠাকুরগাঁও।

আরো উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিষয়ের  ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যাতায়তে রাঙ্গুনিয়ায় ফ্রি বাস।

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ০২ মার্চ, ২০২৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যাতায়তে রাঙ্গুনিয়ায় ফ্রি বাস।

রাংগুনিয়া প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় রাঙ্গুনিয়ার শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য পররাষ্ট্রমন্ত্রী ও  রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরামের প্রধান পৃষ্টপোষক ড. হাছান মাহমুদ এমপি'র তত্ত্বাবধানে ফ্রি বাস সাভিস চালু করা হয়েছে।  

বাস সার্ভিস চালু হওয়ায় রাঙ্গুনিয়া থেকে ভর্তি পরীক্ষায় যাতায়াতে শিক্ষার্থীদের পথের দূর্ভোগটা কমবে।’

শনিবার (২ মার্চ) সকালে  “রাঙ্গুনিয়া স্টুডেন্ট ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়” সংগঠনের উদ্যোগে এ. বি.সি.ও ডি. ইউনিটে ৪ দিনের ফ্রি বাস সার্ভিস চালু করা হয়। ভর্তি পরীক্ষা চলাকালীন “রাঙ্গুনিয়া স্টুডেন্ট ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়” সংগঠনের সহযোগিতায় প্রতিদিন বাস সার্ভিস রাঙ্গুনিয়ার রোয়াজারহাট থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যাবে।

কয়েক বছর ধরে রাঙ্গুনিয়ার শিক্ষার্থীদের জন্য সেবাটি চলছে। বাস সার্ভিস উদ্বোধনীতে  উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের শাখার সভাপতি বি. কে লিটন চৌধুরী, উপজেলা ছাত্রলীগে সভাপতি রাসেল রাসু,রাঙ্গুনিয়া স্টুডেন্ট'স ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি মোস্তফা আজিজ, সাবেক সাধারণ সম্পাদক সাবিনা চৌধুরী, বর্তমান সভাপতি মুহাম্মদ আবু মোকাররম দস্তগীর, সাধারণ সম্পাদক পলাশ বড়ুয়া প্রমুখ। বাসটি ৪৫ জনের বেশি শিক্ষার্থীও অভিভাবককে নিয়ে ট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গমন করে।