শেয়ার বাজার

ইসরায়েলে নির্বাচন
• নেতানিয়াহুর অভিযোগকে পাত্তা দিচ্ছে না কমিশন, ভোটের ফল বহাল রাখার ঘোষণা

প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর ২০২৬

• নেতানিয়াহুর অভিযোগকে পাত্তা দিচ্ছে না কমিশন, ভোটের ফল বহাল রাখার ঘোষণা

ইসরায়েলের সাধারণ নির্বাচনের ফল নিয়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর তোলা অভিযোগের মধ্যেই ফল বহাল রাখার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। বিদেশি হস্তক্ষেপের অভিযোগ প্রমাণিত হলেও পুরো নির্বাচনের গ্রহণযোগ্যতা বা ফলাফলে প্রভাব পড়বে না বলে জানিয়েছে কমিশন।

রোববার (১ নভেম্বর) এক ভিডিওবার্তায় এ অবস্থান জানান ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান নোয়াম সোলবার্গ। এ সময় তার সঙ্গে ছিলেন ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের প্রধান এবং অ্যাটর্নি জেনারেল।

সোলবার্গ বলেন, বিদেশি হস্তক্ষেপের সন্দেহ প্রমাণিত হলেও তাতে নির্বাচনি প্রক্রিয়ার স্বচ্ছতা কিংবা সামগ্রিক ফলাফলের বৈধতা নষ্ট হবে না।

আরব দলগুলোর বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ

গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে আরব নেতৃত্বাধীন দলগুলো উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। এরপরই নেতানিয়াহুর লিকুদ পার্টি নির্বাচনের ফল নিয়ে প্রশ্ন তোলে।

প্রমাণ ছাড়াই দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, আরব নেতৃত্বাধীন দলগুলো ভোট ‘চুরি’ করেছে। এ কাজে কাতারের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগও তোলা হয়।

তবে কাতার এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দেশটি বলেছে, এটি তাদের বিরুদ্ধে পরিচালিত অপতথ্য প্রচারের একটি অভিযান।

ভোট কেনার অভিযোগে গ্রেফতার তিনজন

নির্বাচনের আগে ভোটারদের ঘুস দেওয়ার অভিযোগে তিন রাজনৈতিক কর্মীকে আটক করেছিল ইসরায়েলি পুলিশ। রোববার তাদের মধ্যে দুজনকে মুক্তি দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের কাছে নগদ অর্থভর্তি খাম পাওয়া গিয়েছিল।

মুক্তি পাওয়া একজনকে নির্দিষ্ট কিছু শর্ত দেওয়া হয়েছে। অন্যজনকে গৃহবন্দি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশের দাবি, আটক ব্যক্তিদের সঙ্গে আরব নেতৃত্বাধীন রা’আম পার্টির সংশ্লিষ্টতা রয়েছে। নির্বাচনে দলটি আটটি আসন পেয়েছে।

দলটির নেতা মনসুর আব্বাস গ্রেফতারের ঘটনাকে অগণতান্ত্রিক বলে নিন্দা জানিয়েছেন। তার অভিযোগ, নির্বাচনের ফল প্রভাবিত করার চেষ্টা হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

নেতানিয়াহুর বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ

নির্বাচনের ফল নিয়ে বিতর্কের মধ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন বিরোধী নেতা গাদি আইজেনকট। রোববার তিনি বলেন, নির্বাচনের ফলের গ্রহণযোগ্যতা নষ্ট করতে নেতানিয়াহু পরিকল্পিত ও সংগঠিত প্রচার চালাচ্ছেন।

এর আগে আরব দলগুলোর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা নাকচ করেছিলেন আইজেনকট। তবে নির্বাচনে কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের মতো আসন না পাওয়ায় রাজনৈতিক সমীকরণ বদলে গেছে।

সরকার গঠনে জটিল সমীকরণ

ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন।

নির্বাচনে নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন।

অন্যদিকে দেশটির তিনটি আরব নেতৃত্বাধীন দল সম্মিলিতভাবে পেয়েছে ১৯টি আসন। এটি তাদের জন্য রেকর্ড সাফল্য।

বিরোধী জোট আরব দলগুলোর সঙ্গে জোট গঠন করলে পার্লামেন্টে তাদের আসনসংখ্যা দাঁড়াবে ৬৭। এতে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাবে তারা।

তবে ইসরায়েলের রাজনীতিতে আরব দলগুলোর সঙ্গে জোট গঠনের বিষয়টি অনেকের কাছে এখনো রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য।

চূড়ান্ত ফল ঘোষণার অপেক্ষা

চলতি সপ্তাহেই নির্বাচনের ফল আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়ার কথা রয়েছে। এরপর প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সরকার গঠনের জন্য একজন প্রার্থীকে মনোনীত করবেন।

তবে নির্বাচনের ফল নিয়ে বিতর্ক এবং পার্লামেন্টে আসনের হিসাবের কারণে নতুন সরকার গঠন কঠিন হয়ে উঠেছে।

এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত নেতানিয়াহু ক্ষমতা ধরে রাখতে পারেন, নাকি বিরোধী জোট আরব দলগুলোর সমর্থনে নতুন সরকার গঠন করে।

সূত্র: আল-জাজিরা

Dummy Ad 1

সৌদি আরবে হুথিদের হামলায় বাংলাদেশসহ তিন দেশের নিন্দা

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬

সৌদি আরবে হুথিদের হামলায় বাংলাদেশসহ তিন দেশের নিন্দা

সৌদি আরবে হুথিদের হামলা তীব্র হওয়ায় দেশটির প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশ, মালয়েশিয়া ও মালদ্বীপ। বুধবার (১৬ সেপ্টেম্বর) পৃথক বিবৃতিতে তিন দেশই সৌদি আরবের নিরাপত্তার প্রতি সমর্থন জানিয়ে হামলার নিন্দা করেছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংশ্লিষ্ট বিষয়ে সংলাপের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি এমন কোনো পদক্ষেপ না নেওয়ার পরামর্শ দিয়েছেন, যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে।

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু এক্সে দেওয়া পোস্টে বলেন, ইসলামের পবিত্রতম শহরের নিরাপত্তা ও পবিত্রতার জন্য হুমকি সৃষ্টি করে—এমন যে কোনো কর্মকাণ্ড সম্পূর্ণ অগ্রহণযোগ্য। পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে তিনি এসব হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানান।

এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার ফেসবুকে প্রকাশিত এক বিবৃতিতে সৌদি আরবের পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও মর্যাদা সবসময় সম্পূর্ণভাবে সম্মান ও সুরক্ষিত রাখার ওপর গুরুত্বারোপ করেছে।

সৌদি আরবকে লক্ষ্য করে হুথিদের হামলা বাড়তে থাকার মধ্যেই বাংলাদেশ, মালয়েশিয়া ও মালদ্বীপের পক্ষ থেকে এসব প্রতিক্রিয়া এলো।


ইরানের সঙ্গে কতক্ষণ টিকতে পারবে ইসরায়েল

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ০৬ এপ্রিল, ২০২৪

ইরানের সঙ্গে কতক্ষণ টিকতে পারবে ইসরায়েল

গাজা যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বেশ উত্তপ্ত। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে গত সোমবার সিরিয়ায় একটি ইরানি দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি এই হামলার সমুচিত জবাব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে পাল্টা হামলার প্রস্তুতি শুরু করেছে ইরান। ফলে ইরানের সামনে ইসরায়েল কতক্ষণ টিকবে তা নিয়ে চলছে নানা সমীকরণ।

গত কয়েক বছর ধরে ইরান ও ইসরায়েলের সামরিক সক্ষমতা বেশ বেড়েছে। সম্প্রতি ইরান সামরিক প্রযুক্তির দিকে মনোনিবেশ করেছে। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্যমতে, ১৪৫টি দেশের মধ্যে ইরান ১৪তম আর ইসরায়েল ১৭তম অবস্থানে রয়েছে। ওয়েবসাইটের তথ্যমতে দুই দেশের মধ্যকার সামরিক সক্ষমতার তথ্য তুলে ধরা হলো।

ওয়েবসাইটের তথ্যানুসারে, ইরানের ৬ লাখ ১০ হাজার নিয়মিত সেনা রয়েছে। অন্যদিকে ইসরায়েলের রয়েছে এক লাভ ৭০ হাজার সেনা। তবে রিজার্ভ সেনার দিক দিয়ে আগায়ে রয়েছে ইসরায়েলের। তাদের সেনা হচ্ছে চার লাখ ৬৫ হাজার। অন্যদিকে ইরানের রিজার্ভ সেনা হলো তিন লাখ ৫০ হাজার।

আধাসামরিক বাহিনীর দিক দিয়ে আগায়ে রয়েছে ইরান। দেশটিতে ২ লাখ ২০ হাজার আধাসামরিক বাহিনীর সদস্য রয়েছেন। অন্যদিকে ইসরায়েলের রয়েছে মাত্র ৩৫ হাজার সেনা।

সামরিক উড়োজাহাজের দিক দিয়ে আগায়ে রয়েছে ইসরায়েল। দেশটির ৬১২টি সামরিক উড়োজাহাজ রয়েছে। অন্যদিকে ইরানের সামরিক উড়োজাহাজের সংখ্যা ৫৫১টি। যুদ্ধবিমানের দিক দিয়েও আগায়ে ইসরায়েল। দেশটির ২৪১টি যুদ্ধবিমান রয়েছে। অন্যদিকে ইরানের ১১৬টি যুদ্ধবিমান রয়েছে।

হামলায় ব্যবহৃত যুদ্ধবিমান ইসরায়েলের ৩৯টি আর ইরানের রয়েছে ২৩টি। অন্যদিকে পরিবহন উড়োজাহাজে এগিয়ে রয়েছে ইরান। দেশটির ৮৬টি আর অন্যদিকে ইসরায়েলের রয়েছে ১২টি।

হেলিকপ্টারের দিক দিয়েও এগিয়ে রয়েছে ইসরায়েল। দেশটির ১৪৬টি হেলিকপ্টার রয়েছে। অন্যদিকে ইরানের বহরে রয়েছে ১২৯টি হেলিকপ্টার। এ ছাড়া ইরানের ট্যাংক রয়েছে এক হাজার ৯৯৬টি। অন্যদিকে ইসরায়েলের রয়েছে এক হাজার ৩৭০টি।

সাঁজোয়া যানেও এগিয়ে রয়েছে ইরান। দেশটির ৬৫ হাজার ৭৬৫টি সাঁজোয়া যান রয়েছে। অন্যদিকে ইসরায়েলের রয়েছে ৪৩ হাজার ৪০৩টি। এ ছাড়া সাবমেরিন রয়েছে ইরানের ১৯টি। অন্যদিকে ইসরায়েলের রয়েছে মাত্র ৫টি।


বদলে যাচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, মেডিকেলেও আসছে বড় পরিবর্তন

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬

বদলে যাচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, মেডিকেলেও আসছে বড় পরিবর্তন

বদলে যাচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, মেডিকেলেও আসছে বড় পরিবর্তন। আগামী ডিসেম্বরের মধ্যেই কার্যকর হতে যাচ্ছে এসব নতুন নিয়ম। কিন্তু কী সেই পরিবর্তন?

ভারত সরকার জানিয়েছে, ভারতীয় ভিসার মূল ক্যাটাগরি ১৩ থেকে কমিয়ে নয় এবং উপক্যাটাগরি ৪৯ থেকে কমিয়ে ২৩ করা হচ্ছে। বিদেশি নাগরিকদের জন্য ভিসা আবেদনপ্রক্রিয়া আরও সহজ, সংক্ষিপ্ত ও স্পষ্ট করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।

গত ২৭ আগস্ট ভিসার ক্যাটাগরি কমানোর সিদ্ধান্ত নেয় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে ২০২৫ সালের অক্টোবরে প্রথম দফায় ভিসার মূল ক্যাটাগরি ২২ থেকে কমিয়ে ১৩ করা হয়েছিল। একই সময়ে উপক্যাটাগরি ৬৩ থেকে কমিয়ে করা হয়েছিল ৪৯।

সবশেষ পরিবর্তনে মূল ক্যাটাগরি আরও কমিয়ে নয় এবং উপক্যাটাগরি ২৩ করা হচ্ছে।

ভারত সরকার জানিয়েছে, একই ধরনের ভ্রমণের উদ্দেশ্যগুলোকে একটি ক্যাটাগরির আওতায় আনা হয়েছে। এতে বিদেশি নাগরিকদের জন্য সঠিক ভিসা নির্বাচন সহজ হবে।

ট্যুরিস্ট ভিসার নাম পরিবর্তন

নতুন নিয়মে ভারতের প্রচলিত ‘ট্যুরিস্ট ভিসা’ (Tourist Visa)-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ভিজিটর ভিসা’ (Visitor Visa)।

আগে এই ভিসা মূলত পর্যটনের জন্য ব্যবহৃত হতো। নতুন ব্যবস্থায় পর্যটনের বাইরেও ভ্রমণের আরও কিছু উদ্দেশ্য এতে যোগ করা হয়েছে।

ভিজিটর ভিসাকে V-1 ও V-2—এই দুটি উপক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। আবেদনকারীরা তাদের ভ্রমণের উদ্দেশ্য ও সময়ের ভিত্তিতে উপযুক্ত ক্যাটাগরি নির্বাচন করতে পারবেন।

মেডিকেল ভিসায় দুই ধরনের ব্যবস্থা

ভারতের মেডিকেল ভিসার (Medical Visa) ক্ষেত্রেও নতুন নিয়ম আনা হয়েছে। তবে প্রচলিত চিকিৎসাপদ্ধতি ও আয়ুর্বেদসহ আয়ুষ পদ্ধতিতে চিকিৎসার জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।

বদলে যাচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, মেডিকেলেও আসছে বড় পরিবর্তন। আগামী ডিসেম্বরের মধ্যেই কার্যকর হতে যাচ্ছে এসব নতুন নিয়ম। কিন্তু কী সেই পরিবর্তন?

ভারত সরকার জানিয়েছে, ভারতীয় ভিসার মূল ক্যাটাগরি ১৩ থেকে কমিয়ে নয় এবং উপক্যাটাগরি ৪৯ থেকে কমিয়ে ২৩ করা হচ্ছে। বিদেশি নাগরিকদের জন্য ভিসা আবেদনপ্রক্রিয়া আরও সহজ, সংক্ষিপ্ত ও স্পষ্ট করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।

গত ২৭ আগস্ট ভিসার ক্যাটাগরি কমানোর সিদ্ধান্ত নেয় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে ২০২৫ সালের অক্টোবরে প্রথম দফায় ভিসার মূল ক্যাটাগরি ২২ থেকে কমিয়ে ১৩ করা হয়েছিল। একই সময়ে উপক্যাটাগরি ৬৩ থেকে কমিয়ে করা হয়েছিল ৪৯।

সবশেষ পরিবর্তনে মূল ক্যাটাগরি আরও কমিয়ে নয় এবং উপক্যাটাগরি ২৩ করা হচ্ছে।

ভারত সরকার জানিয়েছে, একই ধরনের ভ্রমণের উদ্দেশ্যগুলোকে একটি ক্যাটাগরির আওতায় আনা হয়েছে। এতে বিদেশি নাগরিকদের জন্য সঠিক ভিসা নির্বাচন সহজ হবে।

শিক্ষার্থী ও গবেষকদের জন্য নতুন নিয়ম

ভারতের স্টুডেন্ট ভিসার (Student Visa) ক্যাটাগরি কমিয়ে দুটি করা হয়েছে।

S-1 ভিসার আওতায় স্কুল, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

অন্যদিকে, S-2 ভিসার আওতায় থাকবেন পিএইচডি ও গবেষণার শিক্ষার্থীরা। এ ছাড়া ভারতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মরত ভিজিটিং ফ্যাকাল্টি, গবেষণার জন্য ভারতে আসা বিদেশি শিক্ষার্থী এবং বৈজ্ঞানিক ও নৃতাত্ত্বিক গবেষণা দলের সদস্যরাও এ ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন।

ইন্টার্নশিপ ও শিক্ষার্থী বিনিময় কর্মসূচিও S-2 ভিসার আওতায় রাখা হয়েছে।

ব্যবসায়িক ভিসায় দুই উপক্যাটাগরি

ভারতের ব্যবসায়িক ভিসা B-1 ও B-2 নামে দুটি উপক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। B-1 ভিসার আওতায় দীর্ঘমেয়াদি ও লাইসেন্সভিত্তিক ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার সুযোগ থাকবে।

ভারতে শিল্প বা ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলতে আগ্রহী বিদেশি নাগরিকেরাও এ ভিসার জন্য আবেদন করতে পারবেন।

অন্যদিকে, B-2 ভিসা দেওয়া হবে স্বল্পমেয়াদি ও চুক্তিভিত্তিক ব্যবসায়িক কার্যক্রমের জন্য।

এর মধ্যে উৎপাদন ও বিনিয়োগসংক্রান্ত ব্যবসা, সম্মেলন, খেলাধুলা, মঞ্চ পরিবেশনা এবং চলচ্চিত্রসংক্রান্ত কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।

১৭২ দেশের নাগরিকদের জন্য ই-ভিসা সুবিধা

বর্তমানে ভারতের ই-ভিসা দেওয়া হয় ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) ব্যবস্থার মাধ্যমে। এখন পর্যন্ত ১৭২টি দেশের নাগরিকদের জন্য এই সুবিধা চালু রয়েছে।

নতুন নিয়ম কার্যকরের প্রস্তুতি হিসেবে ই-ভিসা ব্যবস্থাতেও পরিবর্তন আনা হচ্ছে।

ভারত সরকারের আশা, নতুন ভিসাব্যবস্থায় বিদেশি নাগরিকদের আবেদনপ্রক্রিয়া আরও সহজ হবে। একই সঙ্গে ভ্রমণের উদ্দেশ্য অনুযায়ী সঠিক ভিসা নির্বাচনেও সুবিধা হবে।

সূত্র: দ্য স্টেটসম্যান, পিআইবি