শেয়ার বাজার
  জাতীয়  
নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের অনুমোদন দেওয়া হয়েছে।  সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার...

এমপি নুসরাতের বাড়িতে আগুন: আরও ৭ দিন সময় চেয়েছে তদন্ত কমিটি

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শেষ করতে আরও সাত কর্মদিবস সময় চেয়েছে তদন্ত কমিটি। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে বিভিন্ন আলামত, প্রমাণ ও ভিডিও ফুটেজ যাচাই-বাছ...

গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুঁড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ

গাজীপুরের মৌচাকে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাউন্ড গ্রেনেড ছুঁড়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়। রোববার (১৫ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন।

বিনা খরচে মালয়েশিয়ায় যেতে ৭০ কর্মীর সাক্ষাৎকার রোববার

সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের জন্য আরও ৭০ জনকে মনোনয়ন দিয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লি. (বোয়েসেল)। দেশটির ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে ১৫০ জন কর্মী নিয়োগের অংশ হিসেবে দ্বিতীয় দফায় তাদের মনোনীত করা হয়। শন...

ফেনী মেডিনোভা হাসপাতালের উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ফেনী মেডিনোভা হাসপাতালের উদ্যোগে সচেতনতামূলক র‍্যালি ও প্রচারণা কর্মসূচি পালিত হয়েছে। আজ ১৪ নভেম্বর সকাল ৮টা ৩০ মিনিটে হাসপাতাল প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি শহরের ট্রাংক রোডের দোয়েল চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ডায়াবেটিস সম্পর্কে...

রাতে ওড়ে ড্রোন, ভোর হলেই শোনা যায় চুরি-ডাকাতির খবর

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাঙ্গরা গ্রামে দেখা দিয়েছে ড্রোন আতঙ্ক। স্থানীয়দের অভিযোগ, রাত হলেই গ্রামের আকাশে উড়তে দেখা যায় ড্রোন। আর ভোরের আলো ফুটতে না ফুটতেই শোনা যায় চুরি-ডাকাতির খবর।

রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনের (কপ-৩১) সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড। বৃহস্পতিবার (১২ নভেম্বর) কপ-৩১ সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিক...

জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ঋণ নয়, অনুদান প্রয়োজন: তারেক রহমান

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন কার্যক্রমে বরাদ্দ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর অনুদান প্রয়োজন, আরও ঋণ নয়। এসব দেশের জন্য নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবে...

টেকনাফে ১ লাখ ২৯ হাজার ইয়াবাসহ আটক ৪

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর সীমান্ত এলাকা থেকে যৌথ অভিযানে ১ লাখ ২৯ হাজার ইয়াবাসহ চারজনকে আটক করেছে বিজিবি ও এসআরবি। এ সময় একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়েছে। আটকরা হলেন-টেকনাফ সদর উত্তর জালিয়াপাড়ার মৃত শাহাব উদ্দিনের ছেলে আব্দুল খালেক (২৫), সৈয়দ হোসেনের ছেলে নূর ফয়সার (২৫), ফয়েজ রহমানে...

গাজীপুরে আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

শিল্প কারখানায় কর্মরতদের বেতন মজুরি ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরে আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়ক অবরোধ করেন কারখানার শ্রমিকরা।

যশোর কেশবপুরে স্যালোমেশিনের পানির গর্ত থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার

যশোর কেশবপুর উপজেলায় ধানক্ষেতে স্যালোমেশিনের পানি জমে তৈরি হওয়া গর্ত থেকে অজ্ঞাতপরিচয় এক নারী ও এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার পাজিয়া ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। একই স্থান থেকে নারী-পুরুষের...

চৌদ্দগ্রামে জাতীয় যুব দিবস পালিত, প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ

সারাদেশের ন্যায় কুমিল্লার চৌদ্দগ্রামে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণের আয়োজন করা হয়।

ফেসবুকে অস্ত্র প্রদর্শন: কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ৪ সদস্য আটক

কুমিল্লার সদর দক্ষিণে ফেসবুকে ছড়িয়ে পড়া দেশীয় অস্ত্রসহ কিশোরদের একটি ভিডিওর সূত্র ধরে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (১ নভেম্বর) সকালে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। এ সময় মিরপুর ১১ নম্বরে পুলিশের একটি গাড়িতে আগুন দেয় পোশাক শ্রমিকরা এছাড়া সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে চেষ্টা চালালে পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষের...

ভারত থেকে ফিরে আসতে হলো ১০ বাংলাদেশি নারী

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিট ও এক্সিট পারমিটের মাধ্যমে দেশে ফিরে আসতে হলো ১০ বাংলাদেশি নারী। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৮টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার পেট্রাপোল (হরিদাসপুর) ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে তাদের বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়।

এইচএসসিতে পাসের হারে শীর্ষে ঢাকা, তলানিতে বরিশাল

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ৯টি সাধারণ এবং মাদরাসা ও কারিগরি বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। ফল বিশ্লেষণে দেখা যায়, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে ফলাফলে এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে গড় পাস...